FILTERS:
SORT BY:
বর্তমান বিশ্বে তথ্য যেখানে সবার হাতের মুঠোয়, সেখানে শিক্ষাকে শুধু তথ
আপনার মধ্যে দুটি মৌলিক শক্তি অনবরত কাজ করে চলেছে: একটি আত্মরক্ষা এবং অন্যটি অসীমে প্রসারিত হওয়ার আকাঙ্ক্ষা। একবার যখন আপনি আত্মরক্ষার প্রবৃত্তিকে অতিক্রম করবেন, তখন আপনার শরীরের প্রতিটি কোষ পূর্ণ স্বাচ্ছন্দ্য অনুভব করবে।
যদি আপনি প্রাণশক্তির উচ্ছ্বাস, মনের সতেজতা এবং একটি প্রেমময় হৃদয় বজায় রাখতে পারেন, তবে প্রতিটি দিনই হবে এক নতুন অভিযান।
When you become a slave of logic, you are missing the Magic of Life. My work is to take people beyond the framework of logic into the true Magic of our own Existence.
‘জীবন’-এর চেয়েও মহৎ কোনও উদ্দেশ্য হয় না।
আপনি যখন রাগ, বিরক্তি ও বিদ্বেষ থেকে মুক্ত থাকেন, তখন আপনি যা কিছুই স্পর্শ করেন, তা ভালবেসেই স্পর্শ করেন।
‘সাফল্য’ সেটাই, যখন বাইরের পরিস্থিতি আপনার অন্তরের পরিবেশ নির্ধারণ করে না – বরং আপনিই ঠিক করেন বাইরের পরিস্থিতি কেমন হওয়া উচিত।
আপনি ‘কী’ কাজ করছেন, জীবনটা তা নিয়ে নয়। আপনি যা-ই করুন না কেন, তা ‘কীভাবে’ করছেন – সেটাই আসল।
আজ আপনার চিন্তাভাবনা কেমন, আপনার অনুভূতি কেমন এবং জীবনকে আপনি কীভাবে উপলব্ধি করেন, তার ওপরেই নির্ভর করে আগামীকাল কেমন হবে।
যাঁরা গ্রহণ করতে জানেন, জীবন তাঁদের প্রতি উদার। জীবনকে যাঁরা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে জানেন, তাঁরা পরিপূর্ণতা অনুভব করেন। পূর্ণতার এই পূর্ণিমার দিনে আপনি যেন জীবনের উদারতার প্রতি উন্মুক্ত থাকেন।
'আগামীকাল' কখনওই আসে না। জীবনের সৌন্দর্য এটাই: আপনাকে কেবল 'আজকের' দিনটা সামলাতে শিখতে হবে। একেকবারে একটাই দিন, একেকবারে একটাই মুহূর্ত।
একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হলে – স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, প্রতিশ্রুতিবদ্ধতা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার সাহস নিয়ে, আমাদের এই দেশকে গড়ে তুলতে হবে। ভারতকে বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত জাতি হিসেবে গড়ে তুলতে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন।